হোম > রাজধানী

সাদপন্থিদের হামলায় শুরায়ী নেজামপন্থি আহত

স্টাফ রিপোর্টার

তাবলিগের শুরায়ী নেজামের এক সাথীর ওপর সাদপন্থিদের হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। রাজধানীর ভাটারা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার শুরায়ী নেজামের সাথী জামাল ফজরের নামাজ শেষে দাওয়াত দেয়ার সময় তিনি আক্রান্ত হন।

এ বিষয়ে ভাটারা থানায় একটি জিডি করেছেন আহত ব্যক্তি। তাবলিগের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই সময় সাদপন্থি জাকির খন্দকার ও তার সঙ্গে তিন থেকে চারজন তাকে দেখে তার ওপর আক্রমণ করে। নানাভাবে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় ভাটারা থানাধীন মাদানি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে শুরায়ী নেজামপন্থিদের ওপর হামলা চালায় সাদপন্থিরা। তাতে তিন জন নিহত এবং বহু কর্মী আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। ঢাকায় কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আসন্ন ইজতেমায় তাদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ