হোম > রাজধানী

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পুপরোয়া’র সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন এবং সাধারণ সম্পাদক আবু সাদাত।

ডিআরইউ সাংগঠনিক সম্পাদক এম এম জসিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিআরইউ অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদী, আল আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদীন, সুমন চৌধুরী ও মাজাহারুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সির ডেপুটি ডিরেক্ট (পিআর) রাইসুল হক চৌধুরী, ইউনির্ভাসিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টকনোলজি (উসেট)’র পরিচালন (পিআর) মোশারেফ হোসেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) জাহিদ হাসান, ব্র্যাক ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) ফাহমিদ হাসান সৌরভ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) ফয়জুল্লাহ ওয়াসিফ এবং সাইথ ইস্ট ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্ট (পিআর) আবু হাশেম রনি।

মতবিনিময় সভায় ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও ভালো করছে। আর এক্ষেত্রে পাবলিক রিলেশন্স বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পাবলিক রিলেশন্স অফিসারদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণ আখ্যায়িত করে সালেহ আকন বলেন, সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে আপনাদের (পাবলিক রিলেশন্স অফিসার) সদিচ্ছার দরকার।

ডিআরইউ’র সঙ্গে পুপরোয়া’র সদস্যদের সম্পর্কের মাত্রা আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি বলেন, পাবলিক রিলেশন্স অফিসার এবং রিপোর্টাররা যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হলে দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

পুপরোয়া’র সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন বলেন, মতবিনিময় সভা দুপক্ষের মধ্যে সম্পর্কে প্রগাঢ়তা বাড়ায়। সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখায় ডিআরইউ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

পুপরোয়া’র সাধারণ সম্পাদক আবু সাদাত বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং মানোন্নয়নে ডিআরইউ’র সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের স্বার্থে সাংবাদিকদের যেকোনো ধরনের সমালোচনাকেও তিনি স্বাগত জানান।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ