হোম > রাজধানী

পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত

তারেক রহমানের পাশে থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচু বলেন, ‘আমরা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা থেকে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় জানাজায় অংশগ্রহণ করেছি। আগামী দিনে তার রেখে যাওয়া জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে থাকব।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।

জাহিরুল ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশের সীমান্ত জেলা। আমি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি। খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, দেশ ও দেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি। খালেদা জিয়ার এই রাজনৈতিক দর্শনে তারেক জিয়া নেতৃত্ব দিবে বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমানের ঘোষণা আই হ্যাভ এ প্ল্যানকে আমরা ইউ হ্যাভ এ প্ল্যান হিসেবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করেছি, আগামীতে তারেক রহমানের পাশেও সেভাবে থাকব।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। জিয়া উদ্যানে সর্বসাধারণের জিয়ারতের জন্য উন্মুক্ত করা হয়নি বেগম খালেদা জিয়ার কবর।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত