হোম > রাজধানী

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টার

বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীর আর কে মিশন রোডে মঙ্গলবার একটি বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

জনগণের স্বাস্থ্যসেবায় অবদান রাখার লক্ষ্যে স্বনামধন্য কার্ডিয়াক সার্জন ডা. মুহাম্মদ আলী ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. ফৌজিয়া খান এ চিকিৎসা ক্যাম্পটির আয়োজন করেন।

এই সেবামূলক কার্যক্রমে ৫০ জনেরও বেশি হৃদরোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন। উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

চিকিৎসকরা জানান, উদ্যোগটি মানুষের কল্যাণে কিছুটা হলেও কাজে আসলে নিজেদের সার্থক মনে করব। যা আমাদের জনস্বাস্থ্য উন্নয়নে দৃঢ় অঙ্গীকার এবং বিজয় দিবসের প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে।

আয়োজকরা সাধারণ মানুষের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক হৃদযত্নের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ৯ নেতাকর্মী কারাগারে

খান বাহাদুর আহ্ছানউল্লার দর্শন বর্তমান সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৪০ জন গ্রেপ্তার