হোম > রাজধানী

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল

আমার দেশ অনলাইন

রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক এবং ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের সভাপতি নূর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম।

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন, এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম।

প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, তারেক রহমান সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান ভোলা-বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন করবেন।

হায়দার আলী লেনিন বলেন, তারেক রহমান ভোলার মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে অবগত। তিনি নির্বাচনি সমাবেশে ভোলা-বরিশাল সেতু এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। ভোলার সকল উন্নয়নমূলক কাজ যাতে টেকসই হয় সে ব্যাপারে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ