হোম > রাজধানী

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বর্জ্যের এআই নির্মিত ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, গত ৭২ ঘণ্টায় উত্তর সিটি এলাকায় মোট ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। নাগরিকদের সহযোগিতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়তে ডিএনসিসি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ডিএনসিসির অধীন চারটি পশুর হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এএস

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া