হোম > রাজধানী

সবুজবাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর সবুজবাগ-মুগদা অঞ্চলের সবুজবাগ খেলার মাঠে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি সুন্নাতে খতনা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে কবির আহমদ বলেন, বাংলাদেশে যদি একটি সৎ, দুর্নীতিমুক্ত ও ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে চিকিৎসাসেবা, সাহায্য ও সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক এস এম শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ পূর্ব থানা আমির রওশন জামান, নায়েবে আমির হাফিজুর রহমান শামীম এবং মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদ আক্তার মাওলা সোহেল, ছাত্রনেতা হাসিব আহম্মেদ, শ্রমিক নেতা রুহুল আমিন, গোলাম কাদের ও এম আই মনিরসহ অনেকে।

বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম

রাজধানীতে ‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণের দোকানে চুরি

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

কল রেকর্ড ও নাগরিকদের গোপন তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার

রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ

এমপি মিলনের উদ্বোধনে আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কার কাজ শুরু

সাভারে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা