হোম > রাজধানী

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাতিরঝিলের চৌধুরীপাড়ায় একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।

সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার চর মাইনকা বেপারি বাড়ি গ্রামের মৃত দুলাল বেপারীর মেয়ে। সে পশ্চিম চৌধুরীপাড়ার ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করত।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় জানান, গৃহকর্তার মেয়ে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীকে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই জানান, গৃহকর্মী সোনিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ