হোম > রাজধানী

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

স্টাফ রিপোর্টার

২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে ৯৯৯। রোববার এ বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান ও অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা মোকাবিলায় ৯৯৯ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানের রেকর্ড ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে ৯৯৯।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ অনুযায়ী নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং জরুরি সেবার আওতাভুক্ত। এ ধরনের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ৯৯৯-এ এ ধরনের ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এবং ভুক্তভোগীকে দ্রুত জরুরি সহায়তা দেওয়া হয়। সেবাটির ওপর সাধারণ মানুষের আস্থা বাড়ায় নারী নির্যাতন ও যৌন হয়রানি সংক্রান্ত কলের সংখ্যাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সূত্র জানায়, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত ঘটনায় ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন কলারকে, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জন কলারকে এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে ৯৯৯।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া