হোম > রাজধানী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান

স্টাফ রিপোর্টার

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি সংহতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র। রোগিবান্ধব হাসপাতাল হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সংহতি প্রকাশ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আদ্‌ দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এবং এই হাসপাতালের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে।

সম্প্রতি উক্ত হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এর কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই আমরা মনে করি।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন হাসপাতাল এর কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন।

সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগিবান্ধব হাসপাতাল হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং গরীব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এই কামনা করছি। মানবসেবায় আপনাদের অঙ্গীকার অটুট থাকুক।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

শাহজালালে নিষিদ্ধ ক্রিমসহ ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক

মোহাম্মদপুর থেকে চুয়া সেলিমসহ ‘মাহী গ্রুপের’ জয় ও বোমা রতন গ্রেপ্তার

৩০ পয়েন্ট থেকে এক পয়েন্টে ইছামতীর নৌকা বাইচ