হোম > রাজধানী

কেউ বিশৃঙ্খলা করতে এলে জামায়াত ছাড় দেবে না

মিরপুরে মোবারক হোসাইন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ কোনো বিশৃঙ্খলা করতে এলে আমরা ছাড় দেব না।’

বুধবার সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় আয়োজিত প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং জামায়াত সব প্রস্তুতি নিয়েই আগামী নির্বাচন ও সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাআল্লাহ।’

জামায়াতের এই নেতা বলেন, এই পীরেরবাগ জামায়াত-শিবিরের ঘাঁটি। এখানে কোনো সন্ত্রাসের প্রশ্রয় দেওয়া হবে না। আগামীতে কোনো সন্ত্রাস হলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে জামায়াত আমিরের নির্বাচনি এলাকায় ‘দলের নারী কর্মীদের হেনস্তা ও সন্ত্রাসী কায়দায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপ হামলা ও মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে’ এই মিছিলের আয়োজন করে দলটি। মিছিলটি পীরেরবাগসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলায় মারাত্মকভাবে আহত দলীয় নেতাকর্মীদের দেখতে ইবনে সিনা কল্যাণপুর হাসপাতালে যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান