হোম > রাজধানী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো-সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫),বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বিপ্লব (৩২),জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানুর আলম সাবু (৫৩), মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম লিটন হোসেন (৩৭) ও চকবাজার থানা ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।

ডিবি জানায়, শনিবার রাত এবং এবং গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিকিসন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসামিদের আদালতে হাজির করা হবে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ