হোম > রাজধানী

রাজধানীতে মোটরযান ওয়ার্কশপে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোটরযান মেরামত ওয়ার্কশপে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। শুক্রবার এ অভিযান চালানো হয়। বিআরটিএ আদালত-৩, ৬ ও ৭ এ ম্যাজিস্ট্রটগণের নেতৃত্বে ও ট্রাফিক মিরপুর ডিভিশনের সহায়তায় কোটবাড়ি, গাবতলি এলাকার মোটরযান মেরামত ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ৫টি ওয়ার্কশপ-কে কে বডি বিল্ডার্স, সাইদ বডি বিল্ডার্স, প্রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেসার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও এম এস এন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

এসময় দুইটি ওয়ার্কশপে দুটি মোটরযানের কাগজপত্রের মেয়াদউত্তীর্ণ দেখতে পায়। ওয়ার্কশপগুলোর মালিক ও ম্যানেজারদেরকে এসব গাড়ি ১৫ এপ্রিলের আগে যেন রাস্তায় না নামানো হয় সে বিষয়ে কঠোরভাবে সর্তক করা হয়। সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানার লাইসেন্স নেয়ার জন্য নির্দেশও দেওয়া হয়।

৫টি ওর্য়াকশপের মালিক ঈদের আগে কোন লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, আসন্ন ঈদ নিরাপদ করার জন্য বিআরটিএয়ের মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। যারাই লক্করঝক্কর গাড়ি রাস্তায় নামাবে সেসকল ওয়ার্কশপ ও পরিবহন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া