হোম > রাজধানী

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ইসকনকে নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে।

এতে অংশ নেওয়া বক্তারা বলেন, ইসকনের কর্মকাণ্ড এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। তাই অবিলম্বে এই উগ্রবাদী সংগঠনের সব কার্যক্রম তদন্তপূর্বক নিষিদ্ধ করতে হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তারা অভিযোগ করেন, ইসকন সংগঠনটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তি–শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত সংগঠনটির কার্যক্রম তদন্ত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা। অন্যথায় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ বলেন, ইসকন নামের সংগঠনটি ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের উচিত দ্রুত এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

ঢাকা দক্ষিণের সহসভাপতি কাজী হারুনূর রশীদ বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও শান্তিপ্রিয় দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসকন বারবার উসকানিমূলক আচরণের মাধ্যমে সেই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যেন এ ধরনের সংগঠনগুলোকে কঠোরভাবে দমন করা হয়।

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে