হোম > রাজধানী

পোস্তগোলা ব্রিজে গাড়িচাপায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হুসাইন জানান, সকাল ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত নারী ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি রাস্তা দিয়ে চলার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাকায় পিষ্ট হন।

এসআই ইকবাল আরো জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরনে ছাপা শাড়ি ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও