হোম > রাজধানী

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ করে একটি বিড়াল ঢুকে পড়ায় ২০ মিনিটের বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত এই মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামানোর নজির থাকলেও কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই দেশে প্রথম।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, ‘মেট্রোরেলের লাইনে বিড়াল ঢুকে পড়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। তবে বিড়ালটি অক্ষত উদ্ধার করা হয়েছে। পরে ১২টা ১২ মিনিটেই আবার অপারেশন শুরু হয়েছে।’

এ সময় স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের সারি দীর্ঘ হতে থাকায় অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।

মেট্রোতে চলাচলকারী বিউটি আক্তার আমার দেশকে বলেন, ‘আমি মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসতে বিলম্ব হবে। পাঁচ মিনিট দেরি হবে বলে মনে হলেও ২০ মিনিট পর্যন্ত কোনো ট্রেন আসেনি। এ সময় সেখানে অপেক্ষমাণ থাকা যাত্রীদের মধ্যে উদ্বিগ্ন দেখা গেছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দায়িত্বরত এক মহিলা পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করার পর তিনি জানান মেট্রোর লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটছে। তবে বিড়ালটি উদ্ধার করা হয়েছে, এখনই মেট্রো চলাচল স্বাভাবিক হচ্ছে।

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার