হোম > রাজধানী

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজার মার্কেটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৫টা ১৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবরটি পাওয়া যায়। মাত্র ছয় মিনিটের মাথায়, ৫টা ২০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মিরপুর, মোহাম্মদপুর ও সিদ্দিকবাজার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দিলে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

ছবি: আমার দেশ

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিচতলায় কাঁচাবাজার ও কিছু কসাইখানা। উপরতলায় সার্ভিস সেন্টার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ব্রিফিংয়ে জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আগুন যাতে কিডনি স্পেশালাইজড হাসপাতালে না ছড়ায়, সেদিকে ফায়ার ফাইটার ও স্থানীয় বাসিন্দারা নিবিড়ভাবে কাজ করেন। তাদের প্রচেষ্টায় হাসপাতাল এলাকা অক্ষত রাখা সম্ভব হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা দেরিতে আসার অভিযোগ তোলেন। জবাবে লেফটেন্যান্ট কর্নেল হাসান বলেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর ফুটপ্রিন্ট আছে। ৫টা ১৪ মিনিটে খবর পাওয়ার পর ৫টা ২০ মিনিটেই আমাদের প্রথম ইউনিট এসে পৌঁছায়। কারও সন্দেহ থাকলে পরবর্তী তদন্তে সব তথ্য সংগ্রহ করা যাবে। আগুন আর কোনো স্থানে ছড়ানোর সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান লেফটেন্যান্ট কর্নেল হাসান।

এমবি

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া