হোম > রাজধানী

আইএসপি প্রতিষ্ঠানে হামলাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তার দাবি, সেবা বন্ধের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে (আইএসপি) হামলা, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এসময় হুঁশিয়ারি দিয়ে তারা জানায়, আগামী সাত দিনের মধ্যে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে গ্রাহকদের সাপোর্ট সার্ভিস বন্ধ রাখা হবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এসময় আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বলেন, বর্তমানে ইন্টারনেট কোনো বিলাসী সেবা নয়। এটি দেশের ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি সেবা ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভিত্তি। অথচ সম্প্রতি ইন্টারনেট খাতের অবকাঠামো, প্রতিষ্ঠান ও কর্মীদের ওপর হামলা, নেটওয়ার্ক দখল এবং চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি আইএসপি প্রতিষ্ঠানের কার্যালয় এবং চট্টগ্রামে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আগামী সাত দিনের মধ্যে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হলে গ্রাহকদের সাপোর্ট সার্ভিস বন্ধ রাখার ঘোষণা আইএসপিএবির।

এসময় সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বের প্রায় সব কার্যক্রমই ইন্টারনেটনির্ভর। তাই ইন্টারনেট খাতের ওপর হামলা দেশের স্বার্থের পরিপন্থী। তিনি বলেন, ইন্টারনেট ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মিজানুর রহমান মিজু, রেজাউল করিম ও মো. রাজন প্রমুখ।

শিক্ষার্থীদের লং মার্চে কড়া নিরাপত্তায় সচিবালয়

এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ ঘিরে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা

উত্তরায় ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

জলাবদ্ধতা নিরসনে পাঁচ বছরেও নেই সিটি করপোরেশনের নিজস্ব জনবল

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নিখোঁজ বাহার উল্লাহর সন্ধান চায় পরিবার

৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা সমাপ্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭