হোম > রাজধানী

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন এ তথ্য জানান। এর আগে রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এনিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানা এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এএসআই মো. শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসাবে দায়িত্বরত ছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি আমরাও শুনেছি।

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত