হোম > রাজধানী

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রিয়েল এস্টেট খাতের অবদান নিয়ে সেমিনার

আমার দেশ ডেস্ক

বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘বাংলাদেশের অর্থনীতিতে রিয়েল এস্টেট’ খাতের অবদান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রিহ্যাবের রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রিন গার্ডেনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) -এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদ্দুজ্জামান।

সেমিনারে তিনি বলেন, রিয়েল এস্টেট খাত আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই খাত শুধু শহর নয়, বরং গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব ফেলছে। উন্নত পরিকল্পনা, গবেষণা এবং নীতিগত সহযোগিতা বৃদ্ধি পেলে রিয়েল এস্টেট খাত বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধিতে আরো অধিক ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন অনেক দিন পর রিহ্যাব গবেষণার কাজ শুরু করলো। এটা চলমান থাকবে।

অনুষ্ঠানে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, রিহ্যাব পরিচালক ও প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক ইঞ্জি. মঞ্জুরুল ফরহাদ, মো. মোবারক হোসেন, এ. এফ. এম. ওবায়দুল্লাহ, মিরাজ মোক্তাদির এবং মো. ইমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুম ইকবাল। তিনি রিয়েল এস্টেট খাতের উদীয়মান চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন রিহ্যাব পরিচালক ও রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো. হারুন অর রশিদ।

সেমিনারে প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. আমান উদ্দিন মুজাহিদ, মোহাম্মদ মাহবুব কায়সার তাদের মতামত তুলে ধরেন।।

বক্তারা বলেন, এই খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০টির বেশি শিল্পকে প্রভাবিত করে এবং ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। বিশেষ করে সিমেন্ট, স্টিল, ইলেকট্রিক, সিরামিক, ব্যাংকিং, বিমা ও পরিবহন খাত এই শিল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

রিয়েল এস্টেট খাতের সঠিক বিকাশের জন্য প্রয়োজন সুপরিকল্পিত নগরায়ণ, আধুনিক হাউজিং নীতি, এবং পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তি। গবেষণাভিত্তিক পরিকল্পনা ও সরকারের নীতিগত সহায়তা থাকলে এই খাত দেশের টেকসই উন্নয়নে আরও বড় অবদান রাখতে পারবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রিয়েল এস্টেট খাতকে গবেষণা ও প্রযুক্তিনির্ভর একটি শক্তিশালী শিল্পে পরিণত করার লক্ষ্যে নিয়মিতভাবে এমন সেমিনার ও গবেষণা কর্মসূচি আয়োজন করা হবে।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া