হোম > রাজধানী

পিএসওয়াইএ’র সভাপতি মোবারক ও সম্পাদক রাফিউর

স্টাফ রিপোর্টার

পেট্রোবাংলার অধীন ১৩টি কোম্পানির প্রায় তিন হাজার তরুণ কর্মকর্তাদের অধিকার ও দক্ষতা উন্নয়নে গঠিত হয়েছে পেট্রো সেক্টর ইয়ুথ এসোসিয়েশন। পিএসওয়াইএ এর সভাপতি হয়েছেন টিজিটিডিপিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী মীর মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আরপিজিসিএলের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. রাফিউর রহমান।

শনিবার রাজধানীর রমনাস্থ আইইবি ভবনে মতবিনিময় সভায় পিএসওয়াইএ এর ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মীর মোবারক হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের তরুণ প্রকৌশলী ও কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি একটি উদ্ভাবনী, গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন জ্বালানি পেশাজীবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে পেট্রো সেক্টর ইউথ অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, পেট্রোবাংলার অধীন ১৩টি কোম্পানির প্রায় তিন হাজার তরুণ কর্মকর্তা পিএসওয়াইএ এর মাধ্যমে একত্রিত হয়েছেন, দেশের জ্বালানি খাতের আধুনিকায়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও নীতি সংস্কারে সক্রিয় ভূমিকা রাখার উদ্দেশ্যে। দেশের প্রায় ৭০% জ্বালানি চাহিদা পূরণে এই খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।

তবে বেতন বৈষম্য, সীমিত ক্যারিয়ার অগ্রগতি ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৪০-৫০% তরুণ কর্মকর্তা পাঁচ বছরের মধ্যেই চাকরি পরিবর্তন করেছেন। এই গুরুত্বপূর্ণ খাতের দক্ষ জনবল ধরে রাখা, প্রণোদনা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে পিএসওয়াইএ এর কার্যকর ভূমিকা পালন করবে।

পিএসওয়াইএ-এর মূল লক্ষ্য হলো তরুণ কর্মকর্তাদের অংশগ্রহণ, উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও টেকসই খাতে পরিণত করা।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ