হোম > রাজধানী

পান্তা-আলু ভর্তায় বৈশাখ বরণ

স্টাফ রিপোর্টার

বাঙালি সংস্কৃতি লালন করে পান্তা, আলু ভর্তা, ইলিশ এবং সাংস্কৃতি অনুষ্ঠানে নববর্ষকে বরণ করেছে দশ সংগঠন। সোমবার বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে বর্ষবণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পান্তা-আলুর ভর্তায় আগত দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়েছে। পরবর্তীতে বাউলাগান 'আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছাঁয়া দে' পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ মিলিত হবে নববর্ষের মেলায়।

হাসিব আহমদ নামে এক দর্শনার্থী বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সামাজিক এবং সংস্কৃতি সংগঠনের এসব আয়োজন প্রশংসনীয়। বিদেশি সংস্কৃতি বিহীন এসব আয়োজনে বাঙালিয়ানার স্বাধ পেয়েছি।

নুরুন্নাহার নামের আরেক দর্শনার্থী বলেন, পহেলা বৈশাখের উম্মাদনা দেখতে সকাল ৬টা থেকে বের হয়েছি। যেখানেই যাচ্ছি মুগ্ধ হয়েছি। কারণ আমরা তো এমন বাঙালিয়ানা চাই।

অনুষ্ঠান ব্যবস্থপনা কমিটির সভাপতি ফয়জুল আলম আমার দেশকে বলেন, আমরা দশটি সংগঠন যৌথ উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই আয়োজন যেন মাটির হয়। এটা যেন কৃষকের উদযাপনের মত হয়। এসময় তিনি আরও বলেন, আমরা সকল দর্শনার্থীদের জন্য পান্তা ভাতের আয়োজন উন্মুক্ত করেছি। যাতে করে সবাই গ্রামের বৈশাখের অনুভূতি পায়।

অনুষ্ঠানের আয়োজক দশ সংগঠন হলো- জনসংস্কৃতি, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন, বাঙালমেল, শিল্পস্বর, রাষ্ট্র সংস্কার আন্দোলন, মনবাহক পাঠচক্র, বিজয় ২৪ ফাউন্ডেশন, জুলাই বিপ্লব পরিষদ, নারী অঙ্গন।

ডিআরইউ ভবন নির্মাণে জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস আব্দুস সালামের

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী