হোম > রাজধানী

হারানো ১০৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত পল্টন থানার

স্টাফ রিপোর্টার

প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে রাজধানীর পল্টন মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (দুপুরের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারানোর ঘটনায় মালিকদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে উদ্ধার করা হয় ১০৫টি মোবাইল ফোন। হারানো মোবাইল উদ্ধারের এই কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার এসব ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ