হোম > রাজধানী

ঢাকা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক বন্ধ

আতিকুর রহমান নগরী

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিয়েছেন অনেকে।

সোমবার বেলা এগারোটার দিকে সায়েন্স ল্যাব মোড় ঘিরে অবরোধ করতে দেখা গেছে ওই শিক্ষার্থীদের। এতে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ রয়েছে।

একই সঙ্গে নীলক্ষেত-নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে আছে। হঠাৎ এ অবরোধের ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাচ্চু নামের এক পথচারী বলেন, ধানমন্ডি পর্যন্ত জ্যাম। গাড়ি চলছে না, এখন পায়ে হেঁটেই নিউমার্কেট দোকানের দিকে যাচ্ছেন তিনি।

আয়েশা নামের আরেক পথচারী বলেন, তিনি নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলেন কিন্তু অবরোধের কারণে গাড়ি পাচ্ছেন না।

শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে।

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে।

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

ডিআরইউ ভবন নির্মাণে জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস আব্দুস সালামের

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ