হোম > রাজধানী

নগর ভবনে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নিরবচ্ছিন্ন লেনদেন সুবিধায় নগর ভবনে ঢাকা ব্যাংকের একটি বুথ উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে নগর ভবনে প্রশাসকের সভাকক্ষে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

নগরবাসীর বিশেষত দরিদ্র জনগোষ্ঠীকে উন্নততর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব মোতাবেক ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬টি নগর মাতৃসদন, ৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৩১৮টি স্যাটেলাইট কেন্দ্র ও ১৪৩৬ জন জনবলের মাধ্যমে সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ প্রকল্পের কার্যক্রম ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা(অতি.দা.) ডা.নিশাত পারভীন সহ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের কর্মকর্তাগন ও সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তারা।

বনশ্রীতে পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু