হোম > রাজধানী

টিকটকারদের হাতে খুন ফটোগ্রাফার, গ্রেপ্তার ১০

ক্যামেরা ছিনিয়ে নিতে ফাঁদ

বিশেষ প্রতিনিধি

রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ক্যামেরা ছিনতাই করে একদল টিকটকার। ওই ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার আসামিরা হলো- নাঈম আহম্মেদ, শাহীন আকন্দ ওরফে শাহিনুল, শাহীন চৌকিদার, রহিম সরকার, নয়ন আহম্মেদ, রিদয় মাদবর, আব্দুর রাজ্জাক ওরফে রাজা, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম এবং আরমান।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, রামদা, ছোরা এবং দুটি ছিনতাই করা ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

রমনার ডিসি মাসুদ আলম বলেন, গত ১৫ মে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার নামে নূরুল ইসলামকে ফোনে ডেকে নেয় দুর্বৃত্তরা। ৫০০ টাকা অগ্রিম পাঠিয়ে তাকে বিশ্বাসযোগ্যতা দেখায়। পরদিন ১৬ মে সন্ধ্যায় ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে নূরুল ও তার সহযোগী ইমনকে অটোরিকশায় তুলে জাফরাবাদ পুলপার এলাকার একটি স্কুলের কাছে নিয়ে যায়। রাত ৮টার দিকে সেখানে পৌঁছামাত্রই ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে গেলেও নূরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে ক্যামেরা ও ব্যাগ ছিনিয়ে নেয়। নূরুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ওসমান গনি হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩

ঢামেক এলাকায় ফুটপাতে উচ্ছেদে অভিযান

নারী সেজে বন্ধুত্বের মাধ্যমে ধর্ষণই ছিল রাব্বির নেশা, অবশেষে গ্রেপ্তার

ঢামেকের ফুটপাতে নান্দনিকতার ছোঁয়া

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার

দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত ১০

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনায় আহত একাধিক শিক্ষার্থী

ব্যতিক্রমী আয়োজনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নববর্ষ উৎসব

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে