হোম > রাজধানী

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্সের’ ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফের সভাপতিত্বে এ ইফতার আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক কালবেলার মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল, আগামীর সময়ের আনিসুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল ও অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন প্রধান ও বার্তা২৪ ডটকমের মানসুরা চামেলী।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।

অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির মো. রিয়াজ উদ্দীন, চ্যানেল২৪-এর মাজহার খন্দকার, এখন টেলিভিশনের আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, চ্যানেল আইয়ের মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের মৌসুমী সুলতানা, বৈশাখী টিভির এইচ এম নাহিয়ান, জিটিভির সোহেল মাহমুদ, ডেইলি সানের মওদূদ সুজন, যুগান্তরের অমিত হাসান রবিন, এনপিবির আকরাম হোসেন, গ্লোবাল টিভির ইমরান হক, মানবকণ্ঠের ফরহাদ হোসেন, নয়াদিগন্তের মুস্তাফিজুর রহমান, আরটিভির আবু আজাদ, বাংলানিউজ২৪-এর যাকারিয়া ইবনে ইউসুফ, দেশটিভির মনিরুজ্জামান মনি, মানবকণ্ঠের তানভীর হাসান, ইত্তেফাকের রিজুয়ানা রিন্তি, ডেইলি স্টারের আজাদ বেগ প্রমুখ।

সংগঠনের নেতারা ভবিষ্যতে আরো কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

তেজগাঁও প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

১৭-২৩ মার্চ মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ: ডিএমপির নির্দেশনা

রাজধানীতে দূরপাল্লার বাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেব্রুয়ারিতে ডিএমপির সেরা তেজগাঁও বিভাগ, শ্রেষ্ঠ থানা মোহাম্মদপুর

মারা গেছেন চিকিৎসাধীন রিয়া, প্রাণহানি বেড়ে ৩

অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

রাজধানীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে খুন

মতিঝিল আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন রওশন জাহান

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক