হোম > রাজধানী

রাজধানীতে দুই বাসে আগুন

আতিকুর রহমান নগরী

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি বাসই ভিক্টর পরিবহনের। কে বা কারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আজ ভোরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এখনও আমাদের কাছে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

বনশ্রীতে পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার