হোম > রাজধানী

কমলাপুরে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস।

শুক্রবার সকালে ঢাকার শিডিউলে থাকা ট্রেন দুটি ছাড়তে বিলম্ব হয়েছে। এতে ট্রেন দুটির যাত্রীরা প্লাটফর্মে থামায় ভোগান্তিতে পড়েছেন।

রেল স্টেশন সূত্র জানায়, বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছাড়ার সময় সকাল সাড়ে ৮টা, রংপুর এক্সপ্রেস নিয়মিত ছাড়ে সকাল ৯টায়।

অপেক্ষমান যাত্রীরা বলছেন, শিডিউল বোর্ডে ৩০ মিনিট বিলম্ব দেখালেও সেই সময়েও ট্রেন ছাড়েনি। এ বিষয়ে রেলের কেউ কিছু জানাতে পারেনি।

এদিকে অপেক্ষামান যাত্রীদেরপ্লাটফর্মে ভিড় করতে দেখা যায়। ট্রেন কখন ছাড়বে স্টেশন মাস্টারের রুমে গিয়ে সেই খোঁজ নিতে দেখা গেছে অনেক যাত্রীকে।

রেলওয়ে দায়িত্বশীল সূত্র জানায়, বুড়িমারী এক্সপ্রেস ঢাকায় ঢোকার পথে আছে আর রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা ওয়াশপিটে রয়েছে।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক