হোম > রাজধানী

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আবারও রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বিভিন্ন স্লোগান দেয় তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় ফার্মগেট থেকে সাতরাস্তার দিকে যাওয়া সড়কে রিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। তারপরই নিরাপদ সড়কের দাবি তোলে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফুটপাত দখলমুক্তকরণ, ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর, নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ