হোম > রাজধানী

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে ফ্রি স্বাস্থ্যসেবা

একুশে ফেব্রুয়ারির উপহার

আমার দেশ অনলাইন

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। মাতৃভাষায় কথা বলার দাবি জানাতে গিয়ে একটি জাতিকে এদিন রক্ত দিতে হয়েছে। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য অনন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার দুয়ার উন্মোচন করেছে কাগজবাড়ি।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে মেডিকো বায়োর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে কাগজবাড়ি Kagojbari)। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকার ২১টি স্কুলে ল্যাপটপ প্রদান করছে কাগজবাড়ি; যাতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

এই ল্যাপটপের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী সারাবছর বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবে। চিকিৎসা দেবেন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত ও সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা; যা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এ উদ্যোগের আয়োজকরা মনে করেন, স্বাস্থ্যসেবাকে তৃণমূল শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মহতী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ ল্যাপটপগুলো শুধু চিকিৎসাসেবা গ্রহণেই নয়, বরং ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষা ও স্বাস্থ্যের এ যুগলবন্দি আগামী দিনে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাইলফলক হিসেবে কাজ করবে।

যেসব সুবিধা পাবে শিক্ষার্থীরা

স্কুলে বসেই চিকিৎসকের পরামর্শ: এই উদ্যোগ বাস্তবায়নের ফলে ছোটখাটো অসুস্থতার জন্য কোমলমতি শিক্ষার্থীদের এখন থেকে আর হাসপাতাল বা ক্লিনিকে যেতে হবে না। স্কুলে কাগজবাড়ি প্রদত্ত ল্যাপটপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে যুক্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।

প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ: উদ্যোগের অংশ হিসেবে গ্রামীণ অঞ্চলের নির্বাচিত ২১টি স্কুলে ল্যাপটপ সরবরাহ করা হচ্ছে; যা শিক্ষার্থীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ করবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

সহজ সমন্বয়: প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক প্রতিনিধি থাকবেন, যিনি শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট এবং পরামর্শ নেওয়ার বিষয়টি সহজ করে দেবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাগজবাড়ি ইডিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবির, পরিচালক জাহিদ আনোয়ার, নির্বাহী কর্মকর্তা শাখীরুজ্জামান এবং মেডিকো বায়োর পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন, চিফ অপারেটিং অফিসার মো. নাজমুল আলম নোমান প্রমুখ।

উল্লেখ্য, কাগজবাড়ি ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন ঘোষণা করেছে। এই বিশ্ব রেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষাসামগ্রী বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এতে ২০২২ সালের যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে গড়া বিশ্বরেকর্ডটি ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ। সৃষ্টি হবে নতুন ইতিহাস।

দেশের স্বাস্থ্য সেবায় পথিকৃৎ হবে নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল

মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যায় র‍্যাবের জালে ৫ জন

বিএআরএফের সভাপতি নিজামুল ও সম্পাদক কাওসার

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দখল

দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, মাসে কোটি টাকার ঘুস লেনদেন

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি সম্মেলন নভেম্বরে

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা হারালেন সিরামিক কর্মচারী

সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযান, তদারকিতে ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী কনসার্ট ঢাকায়