হোম > রাজধানী

মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ দখল

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের সময় স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, এমন সব অবৈধ দখল উচ্ছেদ ও অপসারণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা ও এমআরটি পুলিশ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়।

এএস

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে