হোম > রাজধানী

আফতাবনগর মাদরাসায় আসছেন দেওবন্দের মুহতামিম

আমার দেশ অনলাইন

উপমহাদেশের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর আফতাবনগরে ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’-এ যোগ দেবেন তিনি।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাড্ডার আফতাবনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন একই প্রতিষ্ঠানের মজলিসে শূরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।

কনফারেন্সে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন কমিটির নায়েবে আমির এবং আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগরের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী।

আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের উপস্থিতিতে এ কনফারেন্সে খতমে নবুওয়াতের আকিদার গুরুত্ব, সমসাময়িক চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলাররা এ বিষয়ে বক্তব্য রাখবেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে কনফারেন্সে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রামপুরা ব্রিজ হয়ে মেরাদিয়া অথবা আফতাবনগর গেট দিয়ে সহজেই অনুষ্ঠানস্থলে পৌঁছানো যাবে।

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: নূরুল ইসলাম

শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গেন্ডারিয়ায় বিশেষ অভিযানে আটক ২৮

মাকসুদা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭৭

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

২৩ মোটরসাইকেলে এসে কুরিয়ার ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪