হোম > রাজধানী > অপরাধ

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ডেমরায় গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

সংসার বাঁচাতে লড়েছিলেন আইনি লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর সইতে না পেরে আত্মহত্যা করেছেন মারিয়া আক্তার শ্রাবণী (২৬) নামে এক গৃহবধূ।

গতকাল বুধবার রাতে রাজধানীর ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র দেড় বছরের এক পুত্রসন্তান রেখে মারিয়ার এই বিদায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি করেছে।

​নিহত মারিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুবেদ মিয়ার মেয়ে। তিন বছর আগে ইমনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। স্বজনদের দাবি, দাম্পত্য কলহের জেরে ইতোপূর্বে স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন মারিয়া, যার পরিপ্রেক্ষিতে ইমন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ইমন গোপনে দ্বিতীয় বিয়ে করেন। গতকাল ফেসবুকের মাধ্যমে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি জানতে পারেন মারিয়া। এই মানসিক আঘাত সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

​মারিয়ার খালা জাহানারা জানান, স্বামীর প্রতারণা মানসিকভাবে ভেঙে দিয়েছিল মারিয়াকে।

সংবাদ পেয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান