হোম > রাজধানী > অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫০, মিরপুরে ১২৪, গুলশানে ৫৫, উত্তরায় ৪৮, গোয়েন্দা বিভাগ ৩ এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের হেফাজত হতে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ২টি গ্যাস লাইট, ৬টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫টি ককটে-সদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ হবে

জজ কোর্টের আইনজীবীর অর্ধগলিত লাশ, ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি