হোম > রাজধানী > অপরাধ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অটোচালককে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মাত্র ১৫০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে পূর্বপরিচিত রনির (২৫/২৬) সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা রনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকালে কামারভোগ এলাকায় এ ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, দেলোয়ার ও রনি পরস্পরের পূর্বপরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রনি মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন ডেমরার কামারভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। রনি একই এলাকার আফজাল মিয়ার ছেলে। পূর্বপরিচিত হওয়ায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দেলোয়ারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়েছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সময় সেখানে আর কেউ উপস্থিত ছিলেন কি না এবং হত্যায় ব্যবহৃত ইটটি কোথায় রয়েছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

ভেনেজুয়েলার তেলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

ফিলিস্তিনে মসজিদে হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

জোন্স বরখাস্ত, ভারত ম্যাচে কোচের দায়িত্বে মিশু

সংবাদ সম্মেলনের মাঝেই হঠাৎ অসুস্থ জামায়াত নেতা

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮১

সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান

নেপালের বন্যার প্রভাব ভারতের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন শক্তি চীন