হোম > রাজধানী > অপরাধ

লালবাগে বকেয়া টাকা দিতে না পারায় ভাড়াটিয়াকে মারধরে হত্যা, আটক ২

স্টাফ রিপোর্টার

সময়মতো বকেয়া রুমভাড়া পরিশোধ করতে না পারায় মারধরের শিকার ভাড়াটিয়া ব্যবসায়ী মো. স্বপন (৬২) মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত স্বপন মাদারীপুর জেলার শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনায় ফ্ল্যাটের দায়িত্বে থাকা (মালিক) রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে লালবাগের আজিমপুর গভর্নমেন্ট মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপনের বড় ভাই রাজা মো. সেলিম জানান, আজিমপুর গভর্নমেন্ট মেডিকেল স্টাফ কোয়ার্টারে জনৈক রিজভীর ফ্ল্যাটে দুই ভাই সাবলেট ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

তারা কসমেটিকস পণ্য বিভিন্ন দোকানে সরবরাহের ব্যবসা করতেন।

তিনি বলেন, গত মাসের ভাড়ার এক হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা বলি, দু-এক দিনের মধ্যে পরিশোধ করে দেব। কিন্তু বিষয়টি মেনে না নিয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরে সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের ৮১ নম্বর ফ্ল্যাটের সামনে রিজভী ও তার চাচাতো ভাই রোহানের সঙ্গে ওই টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমাকে (সেলিম) লাথি মেরে ফেলে দেয়। এরপর স্বপন বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এ সময় তার বুকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়।

পরে গুরুতর আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিয়ার বলেন, ‘আমরা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’

এসআর

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল