হোম > রাজধানী > অপরাধ

রেলের টিকেট কালোবাজারি, দুই স্টুয়ার্ট বরখাস্ত

স্টাফ রিপোর্টার

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী 'সুবর্ণ এক্সপ্রেস' ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'এস এ করপোরেশন' (হসপিটালিটি ম্যানেজমেন্ট এন্ড ব্র্যান্ড অপারেশন)-এর দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে ওই প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং আগামী ২৪ মার্চের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায় এবং টিকিট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড জনাব মিনহাজুল এবং জনাব ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এই অপরাধের প্রেক্ষিতে তাদেরকে চাকরি হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়েছে। প্রতিষ্ঠানের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু