হোম > রাজধানী > অপরাধ

কদমতলীতে আধিপত্যের দ্বন্দ্বে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ নতুন কলোনী রেললাইন বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির সময় পাশ দিয়ে যাচ্ছিলেন কাঠ ব্যবসায়ী মো. রনি (২৮)। এ সময় একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

একই ঘটনায় পথচারী মিল শ্রমিক মাহাদি হাসান (১৬) কোমরে ছুরিকাঘাতে আহত হন। এছাড়া লাঠির আঘাতে মো. বিল্লাল (৩০)-এর চোখে আঘাত লাগে এবং মাথায় আঘাত পেয়ে আহত হন মাছ ব্যবসায়ী রাব্বি আহমেদ (৩২)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহতরা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসআর

দুই নারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

দুর্গম সীমান্তে নজরদারি বাড়াবে আধুনিক ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসের নিষেধাজ্ঞায় সুন্দরবনে কমেছে মানুষের চাপ

বরিশালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বৈঠক

দক্ষিণ এশিয়ায় যে কৌশলে প্রভাব বাড়াচ্ছে চীন

পুলিশ নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়

কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

হামের উপসর্গে আরো ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩১