হোম > রাজধানী > অপরাধ

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে গ্রেনেডগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে এসব সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতরে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানালে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করে।

তিনি আরও জানান, পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো উদ্ধার করে যথাযথ সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীতে চিকিৎসক অপহরণ, পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার করলেন আনসার সদস্যরা

একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

জাল প্রত্যয়নপত্রে জুলাইয়ের মামলায় জামিন, বেরিয়ে গেলেন মাদক কারবারি

উখিয়ায় আরসা কমান্ডারসহ দুই সদস্য গ্রেপ্তার

ঢাকা কলেজে হোটেলের খাবারে মিলল সিগারেটের অংশ

মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা রাষ্ট্রীয় দায়িত্ববোধের পরিপন্থী

মানারাত ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা

জেএমবির দুই সদস্যের ২০ বছর ও এক নারীর ৮ বছরের কারাদণ্ড