হোম > রাজধানী > অপরাধ

মতিঝিলে ছিনতাইকারী হাতেনাতে আটক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় জনসাধারণের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। আটক ছিনতাইকারীর নাম মো. রাজু (২৬)।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখে দ্রুত ঘটনাস্থলে যান সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় মো. রাজুকে হাতেনাতে আটক করেন তিনি। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ হবে

জজ কোর্টের আইনজীবীর অর্ধগলিত লাশ, ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি