হোম > রাজধানী > অপরাধ

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিবি উত্তরা বিভাগ।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈ (৪০)-কে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি দল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় খিলগাঁও নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।

তিনি আরো বলেন, উত্তরার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের বেশ কিছু টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

এমই

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মী নিহত

শাহজালালে নিষিদ্ধ ক্রিমসহ ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক

অনূর্ধ্ব-১৯ দলের থাইল্যান্ড সফর বাতিল

বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে

ঘরোয়া ফুটবল নিয়ে সিদ্ধান্ত আগামীকাল

পূর্ণ মন্ত্রী হলেন রাজপুত্র জেরি, বান্দরবানে আনন্দের জোয়ার

পর্তুগালের জার্সিতে হেনরিকসের ‘প্রথম’ সেঞ্চুরি

মোহাম্মদপুর থেকে চুয়া সেলিমসহ ‘মাহী গ্রুপের’ জয় ও বোমা রতন গ্রেপ্তার

৩০ পয়েন্ট থেকে এক পয়েন্টে ইছামতীর নৌকা বাইচ

জিমিকে নিয়েই এশিয়ান গেমসের দল চূড়ান্ত