হোম > রাজধানী > অপরাধ

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত, সরঞ্জাম লুট

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীর শনির আখড়ায় ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার পর তাদের ব্যবহৃত কিছু সরঞ্জাম ও মালামাল নিয়ে যায় হামলাকারীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: গতি অনলাইন নেট সার্ভিসের কর্মচারী হৃদয় (১৯), রাতুল (২২) ও অন্তর (১৯)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিরাজ জানান, বুধবার রাতে শনির আখড়া পোস্ট অফিস গলিতে ইন্টারনেট সংযোগসংক্রান্ত কাজ করছিলেন ওই তিন কর্মী। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে তিনজনকে আহত করে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু মালামাল নিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিন যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে মিরাজ বলেন, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হতে পারে। কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এআরবি

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩