হোম > রাজধানী > ঢাকা উত্তর

দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ২

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় দুই যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে মিরপুর-১ নম্বর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে রাব্বি, চান্দু, ইমরানসহ ১০-১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। এ সময় গাড়িচালক সুমন (২৮) ও তার সহকারী শুভ (৩০) হামলার শিকার হন।

হামলায় সুমনের মাথা, পিঠ, পেট, নিতম্বসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়। অপরদিকে শুভর মাথা, পিঠ, ডান পায়ের রান এবং দুই পায়ের নিচের অংশে গুরুতর আঘাত লাগে।

আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে শেরেবাংলা নগর হাসপাতাল এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, হামলার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩