হোম > রাজধানী > ঢাকা উত্তর

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ের বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীদের প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ মেলা।

রাজধানীর মিরপুরে ১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এই মেলা চলবে ১১ এপ্রিল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এবং ‘সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি’-এর সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন বলে আয়োজক কতৃপক্ষের গণমাধ্যমকে জানিয়েছেন।

জুম পাহাড়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উপলক্ষে ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ৩ দিনব্যাপী এই মেলার আয়োজন করছে।

এবারের মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষি পণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং রসনাবিলাসী পাহাড়ি খাবারের সমাহার থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী গান ও নাচের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে (১১ এপ্রিল) বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লটারি ড্র।

মেলার আনুষ্ঠানিক সমাপ্তির পর দিন অর্থাৎ ১২ এপ্রিল রোববার বসবে ‘স্পেশাল বিজু বাজার’। পাহাড়িদের প্রধান উৎসবের দিনগুলোর কেনাকাটার কথা মাথায় রেখে টাটকা সবজি, ঐতিহ্যবাহী পোশাক ও শুকনা খাবারের এক বিশেষ বাজার বসবে ওই দিন।

আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা জানান,"পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, পোশাক ও খাদ্যের প্রতি নগরবাসীর ব্যাপক আগ্রহ রয়েছে। মূলত পাহাড়ের উৎসবের আমেজ রাজধানীর মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এখানে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই পাহাড়ের আতিথেয়তা ও সম্প্রীতির স্বাদ গ্রহণ করতে পারবেন।

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা

‘কম খাইয়াও তো চলতে পারতাছি না’

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত