হোম > রাজধানী > ঢাকা উত্তর

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

স্টাফ রিপোর্টার

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে গণমিছিল করেছে বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ)।

শুক্রবার সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ গণমিছিল মিরপুর-১২ এলাকার কুর্মিটোলা বায়তুর রহমত মসজিদ থেকে শুরু হয়ে মিরপুর-১১-এর বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা "We Want Justice for Biharis", "অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন কর", How far Biharis Rehabilitation,  "BSF হত্যা বন্ধ কর" ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

বিবিআরএ পল্লবী শাখার সভাপতি মো. শাবানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। তারা বলেন, সীমান্তে প্রাণহানি ও জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে।

বক্তারা, ২০১৪ সালে আওয়ামী লীগের সময় শবে বরাতের রাতে কুর্মিটোলা ক্যাম্পে পরিকল্পিতভাবে আগুন দিয়ে ১০ জনের অধিক নিরীহ বিহারী নারী-শিশুসহ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। ১২ বছর পেরিয়ে গেলেও এই নৃশংস গণহত্যার কোনো বিচার হয়নি। অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে করতে হবে।

সমাবেশে বিবিআরএ নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি বিচারহীনতার পথে হাঁটে তবে বিহারী নেতৃবৃন্দ এই গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে বাধ্য হবেন।

বক্তারা আরও বলেন, বিহারী ক্যাম্পসহ সারা দেশ থেকে মাদক নির্মূল, থানায় ডেকে বিচার-শালিস বন্ধ এবং অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে বিহারীদের পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: জাহিদ, বিহারী নেতা আরমান দিল্লিওয়ালা, সুলতান আহমদ, মাহতাব ভাসানী, সাব্বির, রিয়াজুদ্দিন মুকুল, ফায়সাল, আনিসুর রহমান বেচু, লিজা বেগম, আসমা বেগম প্রমুখ।

পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রাজধানীজুড়ে ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীনের দুঃখ প্রকাশ

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা

ছয় শিশুর মৃত্যুর যে কারণ জানাল আদ-দ্বীন হাসপাতাল

আদ-দ্বীন হাসপাতালে গ্যাস লিকেজে ছয় শিশুর মৃত্যু