হোম > রাজধানী > ঢাকা উত্তর

আস-সুন্নাহ ফাউন্ডেশনে ১০ হাজার মুসল্লির ঈদের জামাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চতুর্থবারের মতো উন্মুক্ত মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করে বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে জামাতটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার (২১ মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় তিন বিঘা বিস্তৃত ঈদগাহ মাঠ মুসল্লিতে পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত অংশগ্রহণকারীরা পাশের আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় করেন।

সব মিলিয়ে প্রায় ১০ হাজার মুসল্লি এ জামাতে অংশ নেন। এতে ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে আগত মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় তরুণ-যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিশু-কিশোরদের উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ঈদ উপলক্ষে মুসল্লিদের জন্য পায়েস, খেজুর, পানি ও কফির আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়। শিশুদের জন্য বিনামূল্যে রাইড এবং সবার জন্য বিনোদনমূলক খেলাধুলার আয়োজন ছিল। নারীদের জন্য শরয়ী পর্দার পরিবেশে মেহেদি পরার ব্যবস্থা করা হয়।

এ ছাড়া আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা দিতে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

আয়োজকরা জানান, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লি এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যারা এ আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার