হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

জুলাই বিপ্লবে ঢাকার বুদ্ধিজীবিরা কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে

ঢাবিতে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের সেমিনারে বক্তারা

আমার দেশ অনলাইন

জুলাই বিপ্লবে ঢাকার বুদ্ধিজীবীরা ১৯৭১ সালের মতোই কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। বাঙালি জাতীয়তাবাদী পরিচয়ের কারণে সৃষ্ট দীর্ঘদিনের জাতিগত সংকট সমাধানের যে প্রত্যাশা বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছিল, তা বর্তমানে হতাশায় রূপ নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে শুক্রবার বিকেলে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ-এর উদ্যোগে জুলাই দেখার দৃষ্টিকোণ: মত ও মতান্তর শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেইলি ওয়াদার ম্যানেজিং এডিটর ফয়সাল মাহমুদ, কবি ও লেখক হাসান রোবায়েত, গবেষক ফয়সাল আহমেদ ও লেখক মওলবি আশরাফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ-এর পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব বিগত ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে একটি বৈপ্লবিক আকাঙ্ক্ষাসম্পন্ন সামষ্টিক ক্ষোভের বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদবিরোধী লড়াই ও রাষ্ট্রীয় সংস্কারকে অব্যাহত রাখতে জুলাইয়ের মূল চেতনাকে সমুন্নত রাখতে হবে।

সেমিনারে বক্তারা জুলাইয়ের মূল আকাঙ্ক্ষাকে ধারণ করে সর্বস্তরের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার জোর আহ্বান জানান।

সেমিনারে আরো বক্তব্য রাখেন আল মাহমুদ গবেষক ফজলুল হক তুহিন, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের নির্বাহী পরিচালক রাশিদুল হক তিমুর প্রমুখ।

এমই

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

২৯ বছরেও শেষ হয়নি প্রকল্প, ঝুলে আছে ১৩ হাজার ফ্ল্যাট

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকরা হেনস্তা হচ্ছেন: ঢাবির সাবেক উপাচার্য

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা