হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

সায়েন্সল্যাবে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ইটের আঘাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীআহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম তাইমুর রহমান তামিম (১৮)। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতের চাচাতো ভাই জুয়েল রানা জানান, তামিম কলেজ থেকে বন্ধুদের সাথে সোয়া বারোটার দিকে সায়েন্সল্যাব এলাকা দিয়ে জিগাতলায় নিজ হোস্টেলে যাওয়ার পথে আইডিয়াল কলেজের ৮-১০ জন শিক্ষার্থী অতর্কিতভাবে ইট দিয়ে তামিমের মাথায় আঘাত করে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এছাড়াও তামিমের আরো তিন বন্ধুকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে আহত করেছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তার অবস্থা গুরুতর নয়।

আহত তামিম তামিম ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার কালুয়া গ্রামে। বাবার নাম মোতাহার রহমান। বর্তমানে জিগাতলা স্মার্ট স্টুডেন্ট ফেয়ার হোস্টেলে থাকে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সুযোগ পেলে ঢাকাকে মনের মতো করে সাজাতে চাই

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

এবার পুলিশ-জনতাকে সঙ্গে নিয়ে মাদকের আস্তানায় ইশরাকের অ্যাকশন

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়