হোম > করপোরেট

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে সিএমই অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সিএমই অনুষ্ঠিত হয়।

বিএমইউর নার্সিং অনুষদের ডিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। তিনি রোবটিক সার্জারির মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও এর প্রয়োগসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক আলোচনা করেন।

সিএমইতে বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জন ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক।

এ সময় তারা রোবটিক সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচক ডা. কালাইআরসান রাজার কাছে প্রশ্ন করেন এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও মতামত গ্রহণ করেন।

বাকলিয়ায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবায় বিএসআরএমের নতুন ডায়াগনস্টিক সেন্টার

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে আবেদন

মেটলাইফের চিকিৎসা বিমা সুরক্ষা পাবেন ইউনিলিভার বাংলাদেশের কর্মীরা

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

ফাইনালে পুলিশকে হারিয়ে শিরোপা জিতল আনসার

এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছাতে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

এএমএল-সিএফটি গভর্নেন্স বিষয়ে কর্মশালার আয়োজন বিকাশের

সাংবাদিকতা বিভাগের আয়োজনে মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান

ঢাকায় পাঁচ শিল্পীর রঙে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’